ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন Logo বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের Logo বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার Logo লেককে কোনোভাবেই ধানমন্ডিবাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক Logo সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। Logo সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

পাটপণ্য মেলার উদ্বোধন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, চলবে ১০ মার্চ পর্যন্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি ঢাকা,বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫: বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,’ পাটে রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে যা কাঙ্খিত নয়। পাটের রফতানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসেন তার জন্য যা প্রয়োজনীয় তার সবই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে হলে কি করা লাগবে কোথায় বিনিয়োগ করতে হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি করবো। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে পাট অধিদপ্তর আয়োজিত পাঁচ দিনব্যাপী (৬মার্চ-১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী (১১ মার্চ-২৫মার্চ) তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘এখানে কৃষকদের বীজ, সার, পাট পঁচন প্রক্রিয়া সহজীকরন , গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রনোদনামূলক কার্যক্রম করা হয় তা নীতি সহায়তায় মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বিশেষত,জেপিডিসি’র মাধ্যমে এক হাজারের অধিক উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি’তে) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাট পণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।’ উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন,’ আমরা দেখেছি, কোভিড পরবর্তীতে পাট শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল এবং আমরা বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কাঁচাপাটের বাজারে যে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হল, দুই হাজার টাকার পাট ৭০০০ টাকা হলো। ফলশ্রুতিতে আন্তর্জাতিক ক্রেতা সমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই সরে যাওয়ার ফলস্বরূপ শিল্প উদ্যোক্তা এই সমস্যা গত দুই তিন বছর ধরে ভোগ করে আসছেন এর একটা পরিত্রাণ দরকার। ‘ অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন। উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম, অতি. সচিব সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের অধীনস্হ দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃনদ। *স্ক্রলে প্রচারের অনুরোধ- জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি)তে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, চলবে ১০ মার্চ পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পাটপণ্য মেলার উদ্বোধন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, চলবে ১০ মার্চ পর্যন্ত

আপডেট সময় ০৩:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫