ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত  ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo পুলিশ প্রশিক্ষণ ও গণমাধ্যম সহযোগিতা জোরদারে ইউনেস্কোর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার Logo রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে – অর্থমন্ত্রী Logo পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত, চরম বিপাকে হাওরপাড়ের অসহায় কৃষকরা। Logo শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নেকাংশে নির্ভরশীল – মার্কিন রাষ্ট্রদূত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের দাবি মাঠপর্যায়ে। Logo সিটিটিসি র  অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ  আটক দুই Logo অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

দৌলতপুর জুট মিলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুর জুট মিলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সময়ে ইতিবাচক বিনোদনের সুযোগ তুলনামূলকভাবে কমে গেছে, ফলে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের গঠনমূলক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা অত্যন্ত প্রয়োজন। একটি নিরাপদ ও শান্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি খুলনা মহানগরীকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়-সহ স্কুলের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দৌলতপুর জুট মিলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

আপডেট সময় ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫