ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক Logo কুমিল্লায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ের এক যুবকের মৃত্যু Logo সুনামগঞ্জে হাওরে কালবৈশাখীর তাণ্ডব বজ্রপাতে ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু আহত অন্তত ৬ জন Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

রাজধানীর বিভিন্ন স্থানে দালাল বিরোধী অভিযানঃ আটক ৬০ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়‌ বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গত ৫ ও ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং বিআরটিএ মিরপুর-১৩ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গত ০৬ মার্চ ২০২৫ তারিখে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ইউনিট এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের ৪৮ জন সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা, অবৈধ লেনদেন, সিরিয়াল ভঙ্গ, অনিয়মিত ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্য একটি অভিযানে, গত ০৫ মার্চ ২০২৫ তারিখে ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এর অধীনস্ত ইউনিট এর নেতৃত্বে
যৌথ বাহিনী এবং বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে বিআরটিএ, মিরপুর ১৩-এ দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ১২ জন সদস্যকে আটক করা হয়। তারা অবৈধ লাইসেন্স প্রদান, ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রমের জন্য কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

রাজধানীর বিভিন্ন স্থানে দালাল বিরোধী অভিযানঃ আটক ৬০ জন

আপডেট সময় ০৪:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫