ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর

বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের শিয়ালের কামড়ে মো. আরাফ (১৯ মাস) বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে। এ সময় উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করে। আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। তিনি আরও বলেন, এ সময় এক লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন। আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলে মরদেহ দেখতে পাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

আপডেট সময় ১০:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫