ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo বনভূমি উদ্ধার ও বৃক্ষরোপণ জোরদারে পরিবেশ মন্ত্রীর নির্দেশনা Logo সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক: পুলিশ সংস্কার ও সহযোগিতা জোরদারে আলোচনা Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া চৌমুহনীস্থ রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে, সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাষ্টার সফিকুল আলম।

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আজিজুর রহমান। দিনব্যাপী সম্মেলনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআন পরবর্তি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এছাড়াও উক্ত কর্মশালায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫