ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

রাজধানীর পশ্চিম নাখাল পাড়াসহ আশেপাশের এলাকার তিন পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আজিজুর ইসলাম (৩৫), ২। মোঃ রাজু (২৮) ও ৩। মোঃ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি ও ছিনতাইকারী তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকার রেল লাইনের পশ্চিম প্বার্শে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নীচে রাস্তার ওপর দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আজিজুর, রাজু ও রফিকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা পশ্চিম নাখালপাড়াসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও থানায় আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

আপডেট সময় ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫