ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ Logo প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বাউফলে আজ ১৪ গ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান.বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় ১৪ গ্রামে আজ রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উপজেলায় প্রায় ২৬ হাজার মুসলিম তাদের পবিত্র এ উৎসব উদ্যাপন করেছেন। সৌদিআরবের সাথে সমন্বয় রেখে জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরিফ এলাহাবাদ চন্দনাইস চট্রগ্রাম এর অনুসারীরা প্রতি বছর ১দিন আগে তারা ঈদ উৎসব পালন করেন।
সকাল সারে ৯টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চন্দ্রপাড়া শাহসূফী মমতাজিয়া জামে মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহসুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাসেদ। মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানাফী মাযহাবের মতে শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দিলে উহার সংবাদ পূর্বপ্রান্তে এসে পৌছাইলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।
এ ছাড়াও উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চন্দ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতরের উৎসব পালন করেছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলোতে আনন্দ বিরাজ করছে। একে অপরের প্রতি ঈদ শুভেচ্ছা বিনময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে

বাউফলে আজ ১৪ গ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব

আপডেট সময় ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫