ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

কাঁধ ধার দিও… হাসান হাফিজুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

প্রিয়, বেলাশেষের আকাশে যদি
কোনও একলা পাখিকে দিগন্ত রেখা
বরাবর ডানা মেলতে দেখে হঠাৎ
মনটা উদাস হয়ে যায়, পাশে থেকো

একটা যুতসই শব্দের অভাবে যদি
মাঝপথে কোনও কবিতা থেমে যায়;
কিংবা দিনে দিনে জমানো খুচরো টাকায়
কেনা বইটি মাঝপথে পড়া থামিয়ে
পাতার কোনা ভাঁজ করে রেখে দেই পাশে।
নিজকে খুঁজে ফিরি পোট্রেটার মাঝে।
ভিড়ের মাঝেও ভিষণ একলা লাগে।

যখন সাঁজঘরে থরে থরে সাঁজানো প্রসাধন মন কাড়ে না,
আয়নায় বসেও নিজেকে আর
সাঁজাতে মন টানে না,
নতুন টিপটা খুলে লেপটে রাখি
আয়নার কোণে
প্রিয় পোষাকের রঙ মন টানে না
ফোল্ডারে জমানো পছন্দের গানগুলো বড্ড বেসুরো লাগে,
খাবার টেবিলও মন বসে না।

ধরো, কোনও এক নির্জন সন্ধ্যায়
দূরের কোনও আলোর দিকে
চেয়ে থাকি ঠাঁই- অপলক; অথবা
বেলকনির গ্রিলে আলতো করে কপল ছুঁয়ে থাকি; যখন সূর্যের ডুবে যাওয়া
দেখে চোখ ভিজে ওঠে।

ঠিক; সে সময়ে, আমার তোমাকেই চাই
সময়-অসময়ে, ক্ষণিকের জন্য হলেও
ঐ প্রশস্ত কাঁধ ধার দিও ; বিনিময়ে
বেলকনীর টবে ফোটা নাইট কুইনের
প্রথম কলিটা তোমাকেই দেবো।
শোধ করে দেবো জীবনের যত দায়
প্রিয় সময়ে – অসময়ে,
কারণে বা অকারণে, কাঁধ ধার দিও।

লেখক : হাসান হাফিজুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

কাঁধ ধার দিও… হাসান হাফিজুর রহমান

আপডেট সময় ০৫:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

প্রিয়, বেলাশেষের আকাশে যদি
কোনও একলা পাখিকে দিগন্ত রেখা
বরাবর ডানা মেলতে দেখে হঠাৎ
মনটা উদাস হয়ে যায়, পাশে থেকো

একটা যুতসই শব্দের অভাবে যদি
মাঝপথে কোনও কবিতা থেমে যায়;
কিংবা দিনে দিনে জমানো খুচরো টাকায়
কেনা বইটি মাঝপথে পড়া থামিয়ে
পাতার কোনা ভাঁজ করে রেখে দেই পাশে।
নিজকে খুঁজে ফিরি পোট্রেটার মাঝে।
ভিড়ের মাঝেও ভিষণ একলা লাগে।

যখন সাঁজঘরে থরে থরে সাঁজানো প্রসাধন মন কাড়ে না,
আয়নায় বসেও নিজেকে আর
সাঁজাতে মন টানে না,
নতুন টিপটা খুলে লেপটে রাখি
আয়নার কোণে
প্রিয় পোষাকের রঙ মন টানে না
ফোল্ডারে জমানো পছন্দের গানগুলো বড্ড বেসুরো লাগে,
খাবার টেবিলও মন বসে না।

ধরো, কোনও এক নির্জন সন্ধ্যায়
দূরের কোনও আলোর দিকে
চেয়ে থাকি ঠাঁই- অপলক; অথবা
বেলকনির গ্রিলে আলতো করে কপল ছুঁয়ে থাকি; যখন সূর্যের ডুবে যাওয়া
দেখে চোখ ভিজে ওঠে।

ঠিক; সে সময়ে, আমার তোমাকেই চাই
সময়-অসময়ে, ক্ষণিকের জন্য হলেও
ঐ প্রশস্ত কাঁধ ধার দিও ; বিনিময়ে
বেলকনীর টবে ফোটা নাইট কুইনের
প্রথম কলিটা তোমাকেই দেবো।
শোধ করে দেবো জীবনের যত দায়
প্রিয় সময়ে – অসময়ে,
কারণে বা অকারণে, কাঁধ ধার দিও।

লেখক : হাসান হাফিজুর রহমান।