ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। Logo প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: সিলেটে শ্রমমন্ত্রী Logo তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী Logo সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান Logo সংস্কার পরিষদ না করে সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ ইসলাম Logo শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাথে আলোচনা জোরদার Logo নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের Logo পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি – কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ Logo ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo মধ্যনগরের উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান সম্পন্ন।

নওগাঁয় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আরাফাত আলী, জেলা প্রতিনিধি, নওগাঁ।। নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও সে সময় অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এজাহারনামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করা হয়।

বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

নওগাঁয় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫