ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

ইবিতে ৩রা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

শামিমা রহমান, ইবি প্রতিনিধি ।।এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশাখ মাসের তৃতীয় দিনে উদযাপিত হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।  গতকাল বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে শেষ হয়।  এ সময় বাংলা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির ইতিহাস, ঐতিহ্যকে ফুটিয়ে তুলে মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকে যে মুক্তমনে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হলো, এটি পরিবর্তিত বাংলাদেশের ফলাফল। ইংরেজি আমাদের নিজস্ব সন নয়, আরবি আমাদের মুসলমান হিসেবে সেখানে অংশগ্রহণ আছে, তবে বাংলা আমাদের আজন্মকালের বর্ষবরণ। এ জন্য বাংলা বর্ষবরণের সময় আমরা নেচে, গেয়ে আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হ‌ই। আজকের আবহাওয়াটা কালবৈশাখীর কিছু আহ্বান জানাচ্ছে। এটি আসলে নতুনের আগমন। এই বৈশাখ যেহেতু নতুন আলোর বার্তা নিয়ে এসেছে, আমি চাই বাংলাদেশের জনতার সাথে সাথে আমাদের জীবন‌ও আনন্দে ও উচ্ছ্বাসে ভরে উঠুক।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ইবিতে ৩রা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন 

আপডেট সময় ০৬:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫