ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে

মিরপুরে ডিআরএসপি’র আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর আওতায় চলমান ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) মিরপুর-২ এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পাইলট প্রকল্প পরিদর্শন করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পরিচালিত এ পাইলট কার্যক্রমটি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে ৮ই মে ২০২৫ পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ০৮:০০ ঘটিকা থেকে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত চলবে।

এ প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলক ভাবে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা আজ উক্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জাইকা প্রতিনিধি, গণমাধ্যম ও পথচারীদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা অধিকতর নিরাপদ করতে জাইকা ও ডিএমপির ট্রাফিক বিভাগ একত্রে কাজ করছে। পরীক্ষামূলক সিগন্যাল লাইট ব্যবহারের মাধ্যমে নিরাপদে পথচারী পারাপার ও যানজট হ্রাসকল্পে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরীক্ষামূলক এ প্রকল্পের সফলতা পাওয়া গেলে ঢাকার গুরুত্বপূর্ণ সকল ক্রসিং আধুনিক সিগন্যাল লাইট এর আওতায় আনা হবে যার ফলে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসসহ ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জাইকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মিরপুরে ডিআরএসপি’র আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার

আপডেট সময় ০২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫