ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

জুরাইনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রম সচিবের শ্রদ্ধা নিবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় রাজধানীর জুরাইনে অবস্থিত রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান।

শ্রদ্ধা নিবেদন করে নিহত শ্রমিকদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে শ্রম সচিব সাংবাদিকদের বলেন, জুরাইন কবরস্থানে ওই দুর্ঘটনায় নিহতদের এক অংশ অর্থাৎ ২৯১ জনকে সমাহিত করা হয়েছিল, যাঁদের পরিচয় এখনো পাওয়া নি। যারা আহত তাদের সুস্থতা কামনা করছি। তিনি বলেন, উপদেষ্টা মহোদয় একটি সরকারি প্রোগ্রামে কক্সবাজার গিয়েছেন। তার পরামর্শ ক্রমে আজকের এই আয়োজন।

তিনি আরো বলেন, আজকে সবার দাবি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবার বিচার হোক। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যাতে আগামি বছরের এ দিনে শ্রমিকদের ভালো খবর দিতে পারি। এ ধরনের দুর্ঘটনাপ্রতিরোধে এবং শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ তৈরিতে শ্রম আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হচ্ছে।

এ সময় শ্রম সংস্কার কমিশন প্রধান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর নির্বাহী পরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

জুরাইনে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রম সচিবের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০২:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫