ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকার অজ্ঞাত স্থান দিয়ে ভারত থেকে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদির একটি চালান বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী শহর অভিমূখে যাবে। এ প্রেক্ষিতে, চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকায় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বর্ণিত ট্রাক টার্মিনালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২ জন ব্যক্তি তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ক্যারেট দুটি উদ্ধারপূর্বক তা তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং কাঁচের বোতল দিয়ে তৈরি ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দকৃত বিস্ফোরক দ্রব্যাদি জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি

আপডেট সময় ০৫:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫