ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত  ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo পুলিশ প্রশিক্ষণ ও গণমাধ্যম সহযোগিতা জোরদারে ইউনেস্কোর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার Logo রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে – অর্থমন্ত্রী Logo পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত, চরম বিপাকে হাওরপাড়ের অসহায় কৃষকরা। Logo শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নেকাংশে নির্ভরশীল – মার্কিন রাষ্ট্রদূত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর দ্রুত বাস্তবায়নের দাবি মাঠপর্যায়ে। Logo সিটিটিসি র  অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ  আটক দুই Logo অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

কালিগঞ্জে ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও অনুজা মন্ডল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের বসন্তপুর সীমান্তের বেড়িবাঁধে ভাঙ্গনকবলিত কার্পেটিং সড়ক দুপুরে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিকেলেই শুরু হয়েছে দ্রুত মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে আতঙ্ক কাটেনি বসন্তপুর, গনপতি, শীতলপুর, চর যমুনাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা। সরেজমিন সূত্রে দেখাগেছে, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর সীমান্ত বলরামের চর সংলগ্নে এলাকার রাস্তায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালের দিকে রাস্তার পশ্চিম পাশে নদীর সাইটে ৩/৪ ফুট রাস্তা ভাঙ্গনের সৃষ্টি হয়। ফলে এলাকাবাসি ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে। পোট বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার বেড়িবাঁধের রাস্তার তলা দিয়ে একশ্রেণীর ঘের ব্যবসায়ীরা অবৈধভাবে পাইপ বসানোর ফলে নদীর নোনা পানি ওঠানামা করে। এ কারণেই ভাঙ্গন হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। রাস্তার ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন এবং ভাঙ্গন রাস্তা ও বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের ৫ নম্বর পোল্ডারের এসও রনিত হোসেন মনি, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, ইশারাত আলী ফজলুল হক ও তারিকুশ শারাফাত, ইউপি সদস্য আরিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যাবধি ভেকুসহ জনবল বেড়িবাঁধ সংস্কারে কাজ করছিলে, তবে আতঙ্ক কাটেনি এলাকাবাসীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালিগঞ্জে ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও অনুজা মন্ডল

আপডেট সময় ০১:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫