ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী নিজেই দুর্ঘটনার শিকার; বারডেম হাসপাতালে চিকিৎসাধীন

সড়ক দুর্ঘটনা, আহত সেফ রোড ফাইটার তরিকুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলন, জনসচেতনতা ও রোড সেফটি নিয়ে কাজ করা সেফ রোড ফাইটার সাংবাদিক তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শ্যামলী থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরউই) যাওয়ার পথে বিজয় সরণি-তেজগাঁও ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করা একজন কর্মী নিজেই সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় সহকর্মী, সাংবাদিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, সড়ক দুর্ঘটনা কাউকে বেছে নেয় না। পথচারী, যাত্রী, চালক, সাংবাদিক, উন্নয়নকর্মী কিংবা সড়ক নিরাপত্তা অধিকারকর্মী— সবাই সমান ঝুঁকির মধ্যে রয়েছেন।

রোড সেফটি সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার। তাই নিরাপদ গতি নিশ্চিত করা, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, পথচারীর নিরাপত্তা, দায়িত্বশীল চালনা এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী নিজেই দুর্ঘটনার শিকার; বারডেম হাসপাতালে চিকিৎসাধীন

সড়ক দুর্ঘটনা, আহত সেফ রোড ফাইটার তরিকুল ইসলাম

আপডেট সময় ০৫:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬