ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

২৪ ঘন্টায় ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৪ মে ২০২৫ খ্রি. রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (৬৭) ২। মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১) ৩। মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাওসিফ রেজা ৪। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ জুবায়ের আশরাফ আনান (৩৭) ও ৫। মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জুয়েল সরকার (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, ৪ মে ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মোঃ নুরুল হককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও দোহার থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ৪ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় মতিঝিল এলাকায় থেকে রিপনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার ২৩টি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ৩ মে ২০২৫ তারিখে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০৯:০০ ঘটিকায় মোঃ তাওসিফ রেজাকে গ্রেফতার করে। অন্যদিকে বিকাল ৫:০০ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকা থেকে মোঃ জুবায়ের আশরাফ আনানকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১:২৫ ঘটিকায় মোঃ জুয়েল সরকারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

২৪ ঘন্টায় ডিবির অভিযানে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় ০৮:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫