ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ইআইবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ অনুমোদন করেছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ৫ মে, ২০২৫ বাংলাদেশ উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভার অংশ হিসাবে, বাংলাদেশ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করছে।

গতকাল (৪ মে, ২০২৫) বাংলাদেশের মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সভাপতি মিজ, নাদিয়া কালভিনোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ইআইবি’র চলমান সহায়তা সম্প্রসারণ এবং নতুন প্রকল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

ইআইবি, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান, ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে একটি কাঠামো চুক্তির অধীনে কাজ করে আসছে। এ পর্যন্ত ইআইবি প্রায় ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবহন এবং যোগাযোগ খাতে মোট ৬টি চলমান প্রকল্পে। যদিও ইআইবি’র মূল কার্যক্রম ইইউ সদস্য রাষ্ট্রসমূহে কেন্দ্রীভূত, প্রতিষ্ঠানটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে

ইইউ’র উন্নয়ন সহযোগিতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর অগ্রাধিকার ক্ষেত্রগুলো হলো জলবায়ু, পরিবেশ, অবকাঠামো, এসএমই, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন।

একটি গুরুত্বপূর্ণ অগ্রগতিতে, ইআইবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ অনুমোদন করেছে। এ ঋণের সঙ্গে ইইউ অতিরিক্ত ৪৫ মিলিয়ন ইউরো অনুদান প্রদান করবে। এসব প্রকল্পের লক্ষ্য হচ্ছে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং অভিযোজনের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করা।

বৈঠকে মাননীয় অর্থ উপদেষ্টা মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামোতে অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে এলডিসি উত্তরণ এবং মধ্যম আয়ের ফাঁদ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তিনি ইইউ ও এর প্রতিষ্ঠানসমূহকে কৌশলগত খাতে আরও অনুদানভিত্তিক (ODA) বা সুদ-সুবিধাযুক্ত ঋণ সহায়তা প্রদানের আহ্বান জানান।

মাননীয় অর্থ উপদেষ্টা জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর প্রতিনিধিদের সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। জেবিআইসি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ

করছে, প্রকল্প অর্থায়ন, কৌশলগত অংশীদারিত্ব এবং বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে। উল্লেখযোগ্য অর্থায়নের মধ্যে রয়েছে ডিএপি-২ সার কারখানা (৭১৫.৬ মিলিয়ন মার্কিন ডলার, সম্পূর্ণ পরিশোধিত), ঘোড়াশাল সার কারখানার যন্ত্রপাতি (মিতসুবিশি সরবরাহকৃত), এবং মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প (২৬৫ মিলিয়ন মার্কিন ডলার, এডিবি’র সঙ্গে যৌথ অর্থায়ন)।

পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল এডিবি’র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) Mr. Yingming Yang, OPEC ফান্ডের ভাইস প্রেসিডেন্ট এবং The Agriculture Innovation Mechanism for Scale (AIM for Scale) এর ভাইস প্রেসিডেন্ট Professor Michael Kremer এর মধ্যও দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

এই উচ্চপর্যায়ের বৈঠকগুলো বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বৈশ্বিক আর্থিক অংশীদারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে।

গাজী তৌহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা, অর্থ মন্ত্রনালয়। ইমেইল- mofbdpr@gmail.com

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

ইআইবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ অনুমোদন করেছে

আপডেট সময় ০৮:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫