ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

চিত্রশিল্প পরিবেশবান্ধব ভবিষ্যৎ নাগরিক গড়তে সহায়ক ভূমিকা পালন করতে পারে।- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: “যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে”— বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।”

উপদেষ্টা সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দে ঢাকায় অনুষ্ঠিত “ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে।” তিনি আহ্বান জানিয়ে বলেন, “শিশুরা প্রকৃতিকে যেন ভয় না পায়, বরং ভালোবেসে বড় হয়।”

অনুষ্ঠানে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ সব ছবি প্রদর্শিত হয়। এতে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সহজভাবে ধারণা লাভ করে।

সৈয়দা রিজওয়ানা হাসান এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার মিলনস্থল তৈরি করে।”

পরিবেশ উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং উপস্থিত শিশু, অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

চিত্রশিল্প পরিবেশবান্ধব ভবিষ্যৎ নাগরিক গড়তে সহায়ক ভূমিকা পালন করতে পারে।- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০১:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫