ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

রাজধানীতে বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, দেশজুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৬ মে, মঙ্গলবার, আজ ০৬ মে ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল-এর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী অভিযান পরিচালিত হয়। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

একই দিনে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি সুপারশপসহ দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

রাজধানীতে বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, দেশজুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস

আপডেট সময় ০৫:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫