ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

জনগণের রায় ছাড়া সিদ্ধান্ত নয়. করিডোর ইস্যুতে মন্তব্য—–সারজিস আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০৮ মে, ২০২৫ পঞ্চগড়ের আটোয়ারীতে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো সংবেদনশীল এলাকায় করিডোর দেওয়া হলে তার আগে জনগণের ও রাজনৈতিক দলগুলোর সম্মতি প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, ইতিহাসে দেখা গেছে করিডোরের নামে অনেক বিদেশি এজেন্ট ও গোয়েন্দা সংস্থা ঢুকেছে—বাংলাদেশে এমন পরিস্থিতি আর হতে দেওয়া যাবে না।বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়ার মাজারে ওরশ শরীফ মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, এনসিপির পক্ষ থেকে একটি মৌলিক সংস্কারের রূপরেখা জাতীয় ঐক্যমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে। এতে নিরপেক্ষ নির্বাচন, ন্যায়বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন,ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারপাশে পাকিস্তান। আমরা কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পাশ্ববর্তী এই দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক। কেননা এই দুইটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ।এই দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তিনি ভারতের নীতির সমালোচনা করে বলেন, অনেক সময় রাষ্ট্র নিজেরাই হামলা করে দায় অন্যের উপর চাপায়।

তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার অভিযোগ তুলে বলেন, মিথ্যা মামলায় নির্দোষ মানুষকে হয়রানি করা হচ্ছে, আর একটি চক্র মামলা দিয়ে টাকা আদায় করছে। এ সময় তিনি বিচার এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে তিনি এনসিপির পক্ষ থেকে আগতদের মাঝে সুপেয় পানি ও ক্যালেন্ডার বিতরণ করেন।এসময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জনগণের রায় ছাড়া সিদ্ধান্ত নয়. করিডোর ইস্যুতে মন্তব্য—–সারজিস আলম

আপডেট সময় ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫