ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১১ মে ২০২৫ খ্রি. রাজধানীতে ২৪ ঘন্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার(৪৫) ২। দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মতি (৫৫) ৩। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআর আই) এর পরিচালক ও শেখ হাসিনার সহকারি প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু(৪৪) ৪। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার(৩৫) ৫। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম (৪০) ৬। নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরকার (৫৫) ও ৭। দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ারকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুপুর ৩:৫০ ঘটিকায় মোঃ ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ০১:০০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর রমনা এলাকা থেকে দুপুর ০২:০০ ঘটিকায় মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি টিম বিকাল ৫:০৫ ঘটিকায় সাভার থানাধীন কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত ১১:৪৫ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, আজ (১১ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮:১৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কর্তৃক বাড্ডা থানার ১৮ নং সেক্টর হতে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫