ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নাছির গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় আওয়ামী যুবলীগের শীর্ষ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ভাংগা প্রেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশের নির্দেশে যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর ইফাদ বাবু।
গ্রেফতার নাছির সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মোজাহার আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, বিস্ফোরণসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক এক মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীর পক্ষে কাজ করায় বাদী মো. জহিরুল ইসলাম কলিমের ওপর হামলা চালায় আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা। ওই বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দফায় দুর্গাপুরে কলিমের গাড়িতে হামলা, বাড়িতে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনা ঘটে। হামলার সময় কলিমকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় গত ৭ এপ্রিল পিরোজপুর সদর থানায় মামলা করেন জহিরুল ইসলাম কলিম। মামলায় জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। যুবলীগ নেতা নাছির এই মামলার ২ নম্বর আসামি।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার আসামি নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার পিরোজপুর আদালতে পাঠানো হবে।’
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নাছির গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫