ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

সড়কে ফেলে রাখা অবৈধ মালামাল উচ্ছেদে লালবাগ-ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান: মালামাল জব্দ, গ্রেফতার ৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৫ মে ২০২৫ খ্রি. রাজধানীর বংশাল থানাধীন মূল সড়কের দুই পাশে ফেলে রাখা বিভিন্ন অবৈধ মালামাল উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির লালবাগ-ট্রাফিক বিভাগের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) বিকাল ০৪:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হয়। নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং যানজট নিরসনের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

লালবাগ-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বংশাল মূল সড়কের দুই পাশে বেশ কিছু ট্রান্সপোর্ট এজেন্সি ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল ফেলে রেখেছিলো, যার ফলে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিলো। বারবার নির্দেশনা সত্ত্বেও মালামাল না সরানোয় আজ বৃহস্পতিবার লালবাগ-ট্রাফিক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা মালামালগুলো জব্দ করা হয়। অভিযানের সময় অনেক মালিক ও কর্মচারী মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

এছাড়াও, সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে ট্রাফিক পুলিশের পজ (POS) মেশিনের মাধ্যমে মোট ২০টি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সড়কে ফেলে রাখা অবৈধ মালামাল উচ্ছেদে লালবাগ-ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান: মালামাল জব্দ, গ্রেফতার ৫

আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫