ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি-তে ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের পূর্ণ সদস্যপদ লাভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৫ মে ২০২৫ খ্রি. ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডাটা সেন্টার ২০২৫ সালের International Bomb Data Centre Working Group (IBDCWG)-এর বার্ষিক সম্মেলনে পূর্ণ সদস্যপদ লাভ করেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই সম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের পাশাপাশি কানাডা, জাপান এবং দুবাই এ বছর নতুন সদস্যপদ লাভ করে। বিশ্বের ৪৫ টি দেশের শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগদান করে।

এই মর্যাদাপূর্ণ অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আইইডি/ বোমা সনাক্তকরণ, বিশ্লেষণ এবং বিস্ফোরক প্রতিরোধ কার্যক্রমে বিভিন্ন দেশের সাথে কাজ করার সুযোগ পাবে। এটি দেশের নিরাপত্তা ও টেকনিক্যাল সক্ষমতার প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দুই অভিজ্ঞ কর্মকর্তা—সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদুজ্জামান এবং উপ-পরিদর্শক মোঃ রফিক উদ্দিন। তাঁরা বিস্ফোরক হুমকির পরিস্থিতি, আধুনিক আইইডি ট্রেন্ড এবং আইইডি শনাক্তকরণ, নিষ্ক্রিয়করণ ও পরবর্তী তদন্তে গৃহীত কৌশল নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়।

উল্লেখ্য, IBDCWG হলো একটি বৈশ্বিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন দেশের বোম্ব ডাটা সেন্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক বোমা ও বিস্ফোরক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক নেটওয়ার্কে সক্রিয় অবদান রাখতে পারবে এবং নীতিনির্ধারণে অংশ নিতে পারবে।

ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ইতোমধ্যেই শতাধিক সফল বোমা নিষ্ক্রিয়করণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইউনিট বিশ্বমানের একটি দক্ষ এবং পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।

এই অর্জন শুধুমাত্র একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত অগ্রগতি ও বৈশ্বিক নেতৃত্বের একটি প্রতীক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি-তে ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের পূর্ণ সদস্যপদ লাভ

আপডেট সময় ০৫:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫