ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডিবি কর্তৃক ২০ লক্ষাধিক টাকা মূল্যের ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৬ মে ২০২৫ খ্রি. রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোছা. আছমা (৩৫) ও ২। মো. করিম মিয়া (৬০)।

শুক্রবার (১৬ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী খিলক্ষেত থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রয়ের উদ্দেশে ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছে এবং তারা গাঁজাসহ খিলক্ষেত থানাধীন রেলগেইট কাঁচা বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পার্শ্বে যাত্রী ছাউনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আসমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে পলাতক অপর আসামি মো. ফারুকসহ খিলক্ষেত ও আশেপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসমার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পলাতক অপর আসামি মো. ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, জিএমপি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডিবি কর্তৃক ২০ লক্ষাধিক টাকা মূল্যের ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫