ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি। আজও (মঙ্গলবার) অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ঢাকাবাসী। সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

সোমবার (১৯ মে) এই আন্দোলনের সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান জানান, মঙ্গলবার (২০ মে) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। সকাল ৯টা শুরু হ‍য়ে শেষ হবে বিকেল ৫ টায়। এর আগে সোমবার সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী।

আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা।

পূর্ব ঘোষণা অনুসারে সোমবার (১৯ মে) সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একই সাথে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি

আপডেট সময় ০৪:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫