ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

২ লাখ ১৮ হাজার কেজি পলিথিন জব্দ, দূষণবিরোধী অভিযানে ৬৯৫ ইটভাটা বন্ধ, এবং ২৫ কোটি ২৬ লাখ টাকার জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৯ মে ২০২৫ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণ রোধে ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ০২ জানুয়ারি ২০২৫ থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ৯৮৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ২ হাজার ৩৪৮টি মামলা করা হয়। মোট ২৫ কোটি ২৬ লাখ ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, অবৈধ ইটভাটা, বায়ু ও শব্দ দূষণকারী স্টিল মিল, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সীসা/ব্যাটারি রিসাইক্লিং কারখানা, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

এই সময়ে ৪৭৯টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ২১৬টি ইটভাটাকে বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১৩২টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১৫টি পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৬টি কারখানার সীসা/ব্যাটারি গলানোর ৮টি ট্রাক যন্ত্রপাতি জব্দ করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া গত ০৩ নভেম্বর ২০২৪ হতে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে সারা দেশে ৪১৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ৭৮৬টি প্রতিষ্ঠানকে ৬২ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। প্রায় ২ লাখ ১৭ হাজার ৯০৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

আজ ২৯ মে ২০২৫ তারিখে সাভারে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রায় ৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ মানুষকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্ক করা হয়।

আজ শ্যামপুর-কদমতলীতে একটি ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ময়মনসিংহ জেলায় ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং চিমনি ভেঙে ফেলা হয়। একই দিনে বান্দরবান জেলায় পাহাড় কাটার দায়ে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই দূষণবিরোধী অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

২ লাখ ১৮ হাজার কেজি পলিথিন জব্দ, দূষণবিরোধী অভিযানে ৬৯৫ ইটভাটা বন্ধ, এবং ২৫ কোটি ২৬ লাখ টাকার জরিমানা

আপডেট সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫