ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

তুমি ক্ষমা করে দিও আমায়, জেলখানায় বসে গাইলেন সংগীত শিল্পী নোবেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০৮ জুন, ২০২৫ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল, অপহরণ ও ধর্ষণ মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন, সেখানেই ঈদ উদযাপন করেছেন এই গায়ক, দিনটি উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে বন্দিদের শুনিয়েছেনও তিনি।
শনিবার বিকাল সাড়ে ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কারা অধিপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে চেয়ারে বসে গিটার হাতে গান ধরেন নোবেল, যার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, নোবেল মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমস-আইয়ুব বাচ্চুর গান। গাইলেন ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’। এছাড়াও নিজের একটি গানও পরিবেশন করেন।
নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন, গানে গানে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবমুখর পরিবেশ, ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো ‘আশা’ দেখিয়েছেন নোবেল। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের। তবে, গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে ফিরে আসবে গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু হয় নোবেলের নামে। এরপর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তুমি ক্ষমা করে দিও আমায়, জেলখানায় বসে গাইলেন সংগীত শিল্পী নোবেল

আপডেট সময় ০৩:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫