ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: জেনেভা (সুইজারল্যান্ড), ৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদর দপ্তরে ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের পক্ষে যোগদান করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শ্রমবাজার, কর্মসংস্থান ও শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন। আগামীকাল প্ল্যানারী সেশনে বাংলাদেশ সরকারের পক্ষে বক্তৃতা করবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এতে বাংলাদেশের শ্রমখাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সম্মেলন হলো ILO-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর সরকার, শ্রমিক ও মালিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও শোভন কর্মপরিবেশ নিয়ে আলোচনা চলমান রয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনে দেশের শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে আলোচনা করছে। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বিজিএমইএ প্রতিনিধি, বাংলাদেশ ইম্প্লোয়ার্স ফেডারেশন এর প্রতিনিধি, শ্রমিক ও মালিক প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার যোগদান

আপডেট সময় ০২:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫