ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১১ জুন ২০২৫ খ্রি., রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মানিক চৌধুরী (৩৯)। আজ বুধবার (১১ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৫ খ্রি. ঢাকার ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক সম্ভাব্য সকল স্থানে পিকআপটি খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপির ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার রুজুর প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদার এর নেতৃত্বে ওয়ারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত মানিক চৌধুরীকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা হতে বাদীর চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

ওয়ারী থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানায় সে তার অন্যান্য ২/৩ জন সহযোগীদের নিয়ে গত ৭ জুন ২০২৫ খ্রি. বিকেলল আনুমানিক ০৪:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটস্থ ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে পাকা রাস্তার উপর হতে পিকআপটি চুরি করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকায় রেখে আসে। গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

চোরাই পিক-আপসহ গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ

আপডেট সময় ০২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫