ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: জেনেভা, ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হাউংবোর সাথে একান্ত বৈঠক করেন।

শ্রম উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের শ্রম খাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন। এছাড়াও, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সকল শিল্পখাতে নিরাপদ ও ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়।

উপদেষ্টা আরও বলেন, শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি নতুন “কর্মসংস্থান অধিদপ্তর” প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

আপডেট সময় ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫