ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে

দাতিয়াপাড়ায় জমজমাট ফুটবল ফাইনাল, ক্রীড়াপ্রেমে মুখর জনতা — বিএনপি নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহ: মধ্যনগর, সুনামগঞ্জ, সুনামগঞ্জ জেলার অবহেলিত নবগঠিত মধ্যনগর উপজেলার প্রত্যন্ত গ্রাম দাতিয়াপাড়া। এখানকার মাটিতে যেমন কষ্ট, তেমনি আছে প্রাণের টান। আজ বিকেল পাঁচটায় সেই প্রাণের প্রকাশ দেখা গেল এক মনোজ্ঞ ফুটবল ফাইনাল ম্যাচে, যেখানে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা আর উৎসবের আমেজ যেন মিলেমিশে একাকার হয়ে যায়।

দাতিয়াপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় লামাগাঁও ও দাতিয়াপাড়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য সমাপ্তির পর খেলা গড়ায় উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে। যেখানে লামাগাঁও ১-০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয়।

খেলাটির প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু। সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা শেখ সাইফুল ইসলাম।

এদিন মাঠজুড়ে ছিল অভূতপূর্ব জনসমাগম। কেবল খেলাই নয়, এটি যেন এক মিলনমেলা হয়ে ওঠে—যেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সোহেল এবং উত্তর ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের অসংখ্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

খেলা চলাকালে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, অথচ ছিলো শৃঙ্খলার দৃষ্টান্ত। খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য, দর্শকদের ভদ্রতা এবং আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনায় একটি চমৎকার ক্রীড়া আসর উপহার পায় দাতিয়াপাড়া।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মাঠ ছাড়ার সময় অনেকের মুখেই শোনা যায়, “এমন আয়োজন হলে প্রত্যন্ত গ্রামের তরুণদের মধ্যে আবারও ক্রীড়াচর্চা ফিরে আসবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

দাতিয়াপাড়ায় জমজমাট ফুটবল ফাইনাল, ক্রীড়াপ্রেমে মুখর জনতা — বিএনপি নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়

আপডেট সময় ১১:১৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫