ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারাদেশে অভিযান: জরিমানা, কারাদণ্ড ও কারখানা সিলগালা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৫ জুন ২০২৫ (রবিবার), বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি অভিযান পরিচালিত হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, জব্দ করা হয় ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন এবং একটি কারখানা সিলগালা করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকানকে সতর্ক করা হয় পলিথিন ব্যবহার বন্ধে।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশপাশের প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনায় ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়। দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারাদেশে অভিযান: জরিমানা, কারাদণ্ড ও কারখানা সিলগালা

আপডেট সময় ০৩:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫