ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভা আজ ১৯ জুন, ২০২৫ খ্রি. তারিখে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ, ঢাকায় পদস্থ কমিশনার/মহাপরিচালকগণ, প্রথম ও দ্বিতীয় সচিবগণ (কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ) অংশগ্রহণ করেন এবং ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার হতে কমিশনার/মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তাগণ জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

আলোচনায় অংশ নিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোড় দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।

তিনি সভায় অংশগ্রহণকারী কমিশনারগণের কাছে আলাদা আলাদা ভাবে তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং চলতি অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোড়দার করার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় জানানো হয় ২০২৪-২০২৫ অর্থবছরের মে’২৫ মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা ৩৯৪৪৬০.৪৫ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩২৭৭৮২.২৬ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা অর্জনের হার ৮৩.১০% এবং গত অর্থবছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬%।

অন্যানের মধ্যে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সবাই অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা

আপডেট সময় ১২:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫