ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ, মালিকের ৩ মাসের কারাদণ্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২১ জুন ২০২৫, নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গী এলাকার তিলারগাতী ও সাতাইশ এলাকায় আজ এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অভিযানকালে মোট সাতটি কারখানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল পিপি (পলিপ্রোপিলিন) দানা জব্দ করা হয়। এসব পণ্য পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের (ডিডি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত কারখানাগুলোর মধ্যে অন্যতম ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে ‘ভাই ভাই পলি প্যাকেজিং’, ‘মায়ের দোয়া প্যাকেজিং’, ‘নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম’ এবং ‘জোনায়েদ প্যাকেজিং’-সহ আরও দুটি কারখানায় তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে। পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সংরক্ষণে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ, মালিকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫