ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

বান্দরবানের ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: তারিখঃ ২১ জুন ২০২৫, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

অদ্য ২১ জুন ২০২৫ (শনিবার) ভোরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে তথ্য-উপাত্ত বিশ্লেষন শেষে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ অভিযানদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ০৬১০ ঘটিকায় একজন ব্যক্তিকে সীমান্তের দিক থেকে ব্যাগ কাঁধে করে সামনের দিকে অগ্রসর হতে দেখে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি তার সাথে থাকা ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি এফডিএমএন ক্যাম্প নং-০৮, ব্লক- বি/৭৪ এর বাসিন্দা হোসেন আহম্মেদের ছেলে মোঃ শহিদ (১৯)। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করতঃ প্রচলিত আইন অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন। এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধসহ যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

বান্দরবানের ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫