ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

৫,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, ঢাকা ২২ জুন ২০২৫ খ্রি., রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুর রহিম (৩১)। আজ রবিবার (২২ জুন ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া বিশ্বরোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন তুষারধারা উত্তর দনিয়া বিশ্বরোডস্থ খাদেমুল ইসলাম জামে মসজিদের সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি-গুলশান বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে রহিমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রহিম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

৫,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৫:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫