ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

কক্সবাজারে বিজিবির অস্ত্রবিরোধী অভিযান: ০১টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০৩টি মর্টার শেল ও ০৪টি আর্জেস গ্রেনেড উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, তারিখঃ ২২ জুন ২০২৫, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৩টি ৬০ মি.মি. মর্টার শেল এবং ০৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ ০২টি বডিসেট ফিউজ ও ০৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হোয়াইক্যং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হচ্ছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়। আনুমানিক বিকেল ০৫২৫ ঘটিকায় হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ এলাকার বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল জঙ্গলের মধ্য থেকে সাদা একটি ব্যাগে মোড়ানো ০১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৩টি ৬০ মিঃমিঃ মর্টার শেল এবং ০৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ ০২টি বডিসেট ফিউজ ও ০৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অস্ত্র চোরাচালানের সাথে জড়িত কোন অপরাধী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অস্ত্র চোরাচালানের সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

কক্সবাজারে বিজিবির অস্ত্রবিরোধী অভিযান: ০১টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০৩টি মর্টার শেল ও ০৪টি আর্জেস গ্রেনেড উদ্ধার

আপডেট সময় ০৫:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫