ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক Logo ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১২৫ জন।

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন-২৫) সকালে উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র্যাব-৬ এর একটি চৌকস দল। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ফেনসিডিল ঢাকায় পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে সানি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন (৩৮), তিনি কালীগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা; কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), তিনি খামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে; এবং নৈশ প্রহরী অমল সরকার (৫৫), যিনি শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে। আটকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ৩

আপডেট সময় ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫