ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে
আলী আহসান রবি: ঢাকা, ২৫ জুন ২০২৫ খ্রি., যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃত অপর দুইজন হলো- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেফতারকৃত জিএম ওয়াহিদ পারভেজ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, অত্র ইউনিটের আরএন্ডডি বিভাগের একটি টিম আজ বুধবার দুপুর ০২.৩০ ঘটিকায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেফতার করে। সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৩.৩০ ঘটিকায় মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা হতে আপনকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

আপডেট সময় ০৫:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫