ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শতশত সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) বিকেলে উপজেলার সর্ব বৃহৎ কুশুলিয়া হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম,  সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, জাকির হোসেন, ইদ্রিস আলী, তাজ, আুল হোসেন, হামিদুল প্রমুখ। উক্ত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল যা চোখে পড়ার মতো। লিফলেটে ৩১ দফা দাবির গুরুত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও জনজীবনের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। কাজী মোঃ আলাউদ্দিন বলেন এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতেই বিতরণ করা হচ্ছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ এই কর্মসূচী ঘোষনা করেন। যে সময়ে পতিত সরকার গোটা দেশটাই জেলখানা করে রেখেছিলো। আজ সময় এসেছে স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার প্রতিক ধানেরশীষ মার্কাকে বিজয়ী করতেই হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

কালিগঞ্জে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫