ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাউফলে নির্মাণ কাজ শেষ না হতেই বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

oppo_1024

মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ২২লক্ষ ৭৭৫৮ টাকার চুক্তিতে যৌথভাবে প্রকল্পটির নির্মাণ কাজ পায় কাজী ট্রেডার্স ও আল মদিনা নামের দুটি নির্মাতা প্রতিষ্ঠান।
মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সিডিউল অনুযায়ী প্রকল্পের কাজ হচ্ছে না। নিম্মমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। বাউন্ডারী ওয়ালের গ্রিল ডিজাইন অনুসারে হচ্ছে না। নির্মাণকাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে। যেনতেনভাবে কাজ করায় প্রকল্পটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, একই ঠিকাদার উত্তর-পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের নির্মাণকাজেও অনিয়ম করেছেন। এভাবে চোখের সামনে অনিয়ম মেনে নেয়া যায় না।
মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, কাজের সাইডে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসেন না। শ্রমিকদের একাধিকবার অনিয়ম করতে নিষেধ করা হয়েছে। তারপরও অনিয়ম করে যাচ্ছেন। ঈদুল আযহার বন্ধের সুযোগে গ্রিলের কাজ করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজী রাজিব বলেন, আমরা সিডিউল অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছি। তারপরও কাজে কোথাও ত্রæটি হলে তা ঠিক করে দেয়া হবে।
এ প্রসঙ্গে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, প্রকল্পটি তদন্ত করে অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাউফলে নির্মাণ কাজ শেষ না হতেই বিদ্যালয়ের বাউন্ডারী ওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল

আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫