ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার Logo পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি Logo সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ ২০ ফুটবল  দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। Logo শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন Logo কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী Logo ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন Logo বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

৬,০০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৬ জুন ২০২৫ খ্রি., রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আলমগীর হোসেন (৪৫) ও মোঃ জিহাদ (২০)। বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা সংলগ্ন জাস্ ভি.আই.পি টাওয়ার-২ এর ১০ম তলার একটি ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে থানার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে আলমগীর ও জিহাদকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে খিলগাঁও থানা ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে প্রত্যাবর্তন: শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার

৬,০০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

আপডেট সময় ১২:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫