ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ : নারীর জীবনমান উন্নয়নে এক সাথে কাজ করার আশ্বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৬৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আজ বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিসকক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপির সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম লিডার ইয়ংশিম এন (Gyongshim An ) এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় । এ সময় ইয়ংশিম এন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে ছোট ছোট টিভিসি ,ডকুমেন্টরি নিমার্ণের মাধ্যমে সচেতনতামূলক প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা কিশোর কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করতে চাচ্ছি এই কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি। এ সময় তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান ।
উক্ত সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি , জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানান বিষয়ে আলোচনা হয় ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, যুগ্নসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী , মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মোস্তাফিজার রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের ফোকাল পয়েন্ট সাবাহ মঈন , জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ : নারীর জীবনমান উন্নয়নে এক সাথে কাজ করার আশ্বাস

আপডেট সময় ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪