ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
মেগা প্রকল্প নয়, নিরাপদ পানি ও স্যানিটেশনই জনগণের অগ্রাধিকার হওয়া উচিত

মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেশের উন্নয়ন ভাবনা মেগা প্রকল্প থেকে সরিয়ে মানুষের মৌলিক চাহিদার দিকে ফেরানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন। তিনি বলেন, যেখানে মানুষের খাবার পানি নেই, সেখানে হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

শনিবার রাজধানীর ঢাকা স্ট্রিমের সম্মেলন কক্ষে ‘জলবায়ু সহনশীল ওয়াশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেবা খাতের উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে আর্থিক সক্ষমতা ও কার্যকর ক্ষমতা দিতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব নয়। উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব এলাকায় এখনো অনেক মানুষ নিরাপদ পানি পায় না। এই বাস্তবতায় বড় বড় সড়ক বা সেতু নির্মাণ অগ্রাধিকার হতে পারে না।

তিনি খুলনা অঞ্চলে ডিপ টিউবওয়েলের বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দেন। বরেন্দ্র অঞ্চলে পানির সংকট মোকাবিলায় ফসলের ধরন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেন। শিল্প দূষণ রোধে আইন প্রয়োগের দুর্বলতার কঠোর সমালোচনা করেন উপদেষ্টা। তিনি বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ পরিবেশ সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তুরাগ নদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখানে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তিনি জাতীয় বাজেটে মেগা প্রকল্পের বরাদ্দ কমানোর আহ্বান জানান। সেই অর্থ নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহে ব্যয়ের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মেগা প্রকল্প নয়, নিরাপদ পানি ও স্যানিটেশনই জনগণের অগ্রাধিকার হওয়া উচিত

মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫