ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোটের জন্য ভোটারদের উৎসাহিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ

সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোটদানে ইচ্ছুক ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিকট চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আউট অফ দ্য কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নিজ ভোটার এলাকার বাইরে বসবাসরত সরকারি কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিবর্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

ডাকযোগে ব্যালট প্রাপ্তির লক্ষ্যে যথাযথ ঠিকানা উল্লেখ করে এসব ভোটারকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। যথাযথভাবে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় নির্বাচন কমিশন থেকে ব্যালট প্রেরণ করা হবে। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov. bd) ভিজিট করা যেতে পারে।

নিজ ভোটার এলাকার বাইরে বসবাসরত সকল মন্ত্রণালয় ও বিভাগ, সংস্থা, অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরসমূহে কর্মরত আইবাস সিস্টেমে (আইবাস++) বেতন গ্রহণকারী সরকারি কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদেরকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ প্রদান ও পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধনে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোটের জন্য ভোটারদের উৎসাহিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ

সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান

আপডেট সময় ০৪:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫