ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
বিলুপ্ত প্রজাতির মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

পিরোজপুরে বিলুপ্ত প্রায় নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে তিনজনকে জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
গাজি এনামুল, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্ত প্রায় নিষিদ্ধ শাপলা পাতা (পাতা হাঙ্গর) মাছ বিক্রির সময় তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ইন্দুরকানী বাজারে অভিযান চলা কালে এ অর্থদন্ড দেয়া হয়।
জব্দকৃত মাছগুলো পরে স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এর মধ্যে চারাখালী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ২৫ কেজি, মদিনাতুল উলুম মাদ্রাসায় ৪৫ কেজি এবং কালাইয়া মইনুউদ্দিন মনোয়ারা মাদ্রাসায় ৯ কেজি মাছ বিতরণ করা হয়।
এদিকে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, ইন্দুরকানী উপজেলার বিভিন্ন বাজারে হাটের দিন নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি করা হয়। এসব মাছ মূলত পাড়েরহাট মৎস্য আড়ত থেকে সংগ্রহ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বাজারে উপস্থিত হয়ে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগে নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বিলুপ্ত প্রজাতির মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

পিরোজপুরে বিলুপ্ত প্রায় নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে তিনজনকে জরিমানা

আপডেট সময় ০৫:২২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫