ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
ডাঃ শহিদুল আলমের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ১৬ ডিসেম্বরে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম : মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালিটি কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যলয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শহিদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মহান মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনন্য প্রেরণা দিয়েছিলেন। সেই ঘোষণা ছিল মুক্তিকামী মানুষের সাহস ও দৃঢ়তার প্রতীক।”

তিনি আরও বলেন, “১৬ ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। এই বিজয় শুধু একটি পতাকা অর্জনের নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে—মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য, বিএনপি, আছাফুর রহমান তুহিন, সদস্য, বিএনপি, সাতক্ষীরা জেলা শাখা, তারা বলেন,
“কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, তা আজও আমাদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। প্রকৃত বিজয়ের অর্থ হলো জনগণের অধিকার নিশ্চিত করা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ইয়াসিন আলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ইব্রাহিম কবির মিঠু, সাবেক সিনিয়র সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নুরুজ্জামান, সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“বিজয় দিবস আমাদের ঐক্য ও প্রতিরোধের শিক্ষা দেয়। শহীদ জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ডাঃ শহিদুল আলমের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ১৬ ডিসেম্বরে ডাঃ শহিদুল আলমের বিজয় র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৩:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫