ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন
মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযান বনগাঁও এলাকায় পরিচালিত

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশে ‘ডেভিল হান্ট’ অভিযানে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে  উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে। এই অভিযানটি বনগাঁও এলাকায়  পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ সজলু তালুকদার (৪২)। তিনি বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে। সজলু তালুকদার বর্তমানে মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন এর নির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই মোঃ ইউছুব আলী এবং এএসআই মোঃ কাউসার আহমেদ সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সজলু তালুকদার মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪, ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীনে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তাকে থানায় আনা হয়।
মধ্যনগর থানার ওসি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেপ্তারকৃত আসামিকে  আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।”

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযান বনগাঁও এলাকায় পরিচালিত

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার।

আপডেট সময় ০১:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫