ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

শিশু সমাবেশে যোগ দিতে জাপান যাচ্ছে শিশু একাডেমির ৪ শিশু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৬৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আজ ১০ জুলাই (বুধবার) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ৩৬তম এশিয়ান প্যাসিফিক চিলড্রেনস কনভেনশন ইন ফুকুওকা, জাপান প্রোগ্রাম ২০২৪ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি), এমপি।

এবারের জাপান প্রোগ্রাম ২০২৪ এ বাংলাদেশ শিশু একাডেমি থেকে ৪ জন শিশু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। জাপানগামী ৪ জন শিশু হলেন আয়দা মানহা, নন্দিনী চাকমা, সমৃদ্ধ চৌধুরী ওম এবং সজল সরকার দেব। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার মো: নুরুজ্জামান। এই দলটি আগামী ১২ জুলাই জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং তারা সেখানে ১২ দিন বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবে। এবারের ৩৬তম এশিয়ান প্যাসিফিক চিলড্রেনস কনভেনশন ইন ফুকুওকা, জাপান প্রোগ্রাম ২০২৪ এ সারাবিশ্বের ৬১টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) শিশুদেরকে জাপানের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দেন। জাপানের ঐতিহ্য এবং ঐতিহাসিক অরিগামি সম্পর্কে বলেন।

প্রতিমন্ত্রী শিশুদেরকে জাপানি সংস্কৃতি থেকে নিজের আত্মোপলব্ধি এবং আত্মোন্নয়নের কথা বলেন। একই সাথে এই শিশুরাই জাপানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাই তাদেরকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অভিবাদন জানান।

আজকের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জাপানগামী ৪ শিশু দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করেন। জাপানে যাওয়া এবং জাপানে গিয়ে করণীয় সম্পর্কে একটি ছোট নাটিকা প্রদর্শন করা হয়। যাতে তারা ধারণা পায় বিভিন্ন প্রয়োজনে তারা কিভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

শিশু সমাবেশে যোগ দিতে জাপান যাচ্ছে শিশু একাডেমির ৪ শিশু

আপডেট সময় ০৩:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪